মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: চিৎকার – কলমে: মোঃ আব্দুল রহমান

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৭১ Time View

আমি চিৎকার করে বললাম;
বাঁচাও! বাঁচাও!
আমি উচ্চস্বরে চেঁচিয়ে ডাকলাম;
কেউ আছো? কেউ আছো? আমাকে নিয়ে যাও!
কেউ শুনতে পেল না আমার আর্তনাদ;
নিস্তব্ধ, নিশ্চুপ! সবাই করল দুরাচার, আঘাত।
জীবনের সবটা দিয়ে চেষ্টা করলাম বাঁচার !
কিন্তু পারলাম না, হেরেগেলাম ধরার বুকে, বড় যন্ত্রণার!
কাঁদল ঐ নদী, উত্তাল হল সাগর, পাহাড়গুলো গেল ধ্বসে,
আকাশ হল বিবর্ণ, ব্রহ্মাণ্ড বড় অন্ধকার, তারারা পড়ল খসে,
ফ্যাকাশে সবুজ ধরণী, অরণ্য আজ মরুভূমি, তছনছ সব,
ভূমিকম্পে উথাল পাথাল, এল বড়ই অকাল, কলুষিত মানব!
কে নেবে তার দায়? সুন্দর ভুবনে আমি মরতে না চাই, সে বলে,
আমি আবার আসব ফিরে, তোমাদের ঘরে ঘরে, আগমনীর ছলে,
রেহাই পাবে না কেউ, বইবে নোনা জলের ঢেউ, নবরূপে সাজবে ধরা,
ফিনিক্স পাখি হয়ে, রইব সবার হৃদয়ে, যাব না কখনো আর ছেড়ে বসুন্ধরা!
সত্যের বিচার হবে, দুনয়নে দেখবে সবে, আমি নই তো খেলনা যন্ত্র,
এই ধরণীর বুকে, নেব রক্ত আমি শুষে, বসুন্ধরার আমি নারীর মন্ত্র!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102