মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কীভাবে মুক্তি পাবি

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২১৯ Time View

ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

চুরিবিদ্যা মহাবিদ্যা যদি
না পড়ো কেউ ধরা,
কারো বাপের সাধ্য নেই
তেমন কিছু করা।
চুরি করে পালিয়ে যাবি
যত দূরে পারিস,
নইলে খাবি গণধোলাই যদি
কেউ তোরা হারিস।
পালিয়ে গিয়ে যখন তোরা
ফিরবি নিজ মানুষের কাছে,
খেয়াল করে দেখিস তখন
তোর নিজের কে কে আছে?

দুনিয়াতে আমরা সবাই একা
কেউ কারো নয়,
প্রয়োজনে একেঅন্যের পাশে
থাকে কিছুটা সময়।
যায় ফুরিয়ে সব হিসাব নিকাশ
স্বার্থে দিলে টান,
মানবতা ভুলে ব্যস্ত সবাই
করে মান অভিমান।

অন্যের ঘরে চুরি করে আজ
যখন হচ্ছে তোর ঘরে রান্না,
কান পেতে তুই শুনে দেখ
কীভাবে করছে ওরা কান্না।
ভেবে দেখ তুই এ দায় থেকে
কীভাবে মুক্তি পাবি,
একদিন তোর হবেই বিচার
করবে সবাই দাবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102