মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

মুর্শিদাবাদের ঢেউ আছড়ে পড়ল বাংলার সিনেমা জগতে

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৩২ Time View

মোঃ ইজাজ আহামেদ

পশ্চিমবঙ্গ, ৩১ আগস্ট: এবার মুর্শিদাবাদের পরিচালক, নায়ক ও প্রযোজক নির্মিত সিনেমার ঢেউ আছড়ে পড়ল বাংলার সিনেমা জগতে। ৩০ শে আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে দাউদ হোসেন পরিচালিত ও ফুলকি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘তুই কি আমার’ সিনেমা। এই সিনেমায় মুর্শিদাবাদ জেলার ছেলে বিশাল নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, এছাড়া মুর্শিদাবাদ জেলার বাসার সেখ, চিন্টু সেখ প্রমুখ অভিনয় করেছেন। অভিনয় করেছেন টলিউডের স্বনামধন্য অভিনেতা দেবা ব্যানার্জী, অভিক ভট্টাচার্য প্রমুখ।
শুভ মুক্তির প্রথম দিনেই কলকাতার বিভিন্ন সিনেমা হল সহ বহরমপুর মোহন হল ও মালদাতেও হাউসফুল ছিল। প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে বলে জানা গিয়েছে। প্রযোজক হিসেবে এস কে বাসারের এটি প্রথম সিনেমা এবং নায়ক বিসালেরও প্রথম সিনেমা। মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা পরিচালক দাউদ হোসেন আজ কাঁপাচ্ছে শহর কলকাতাকে। উল্লেখ্য মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একেবারেই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা দাউদ হোসেন জীবনের সঙ্গে অনেক সংগ্রাম করে বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন! এর আগের সিনেমাগুলো তেমনভাবে সাড়া ফেলতে না পারলেও “তুই কে আমার” সিনেমায় এবার বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে।
কিন্তু কেন এই সাড়া? কেন সিনেমার রিলিজের প্রথম দিনেই উপচে পড়লো মানুষের ভিড়? এই সিনেমায় আছেটাই’বা কি? এসবকিছু জানতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সিনেমা হলে। তবে দর্শকদের অভিমত এই সাড়ার পেছনে সিনেমার গল্প। তাদের অভিমত, এই প্রথম পরকীয়ার নেগেটিভ প্রভাব নিয়ে কোন সুপারহিট সিনেমা তারা পেয়েছে। এটি একটি সমাজ সচেতনতামূলক সিনেমা যা বর্তমান সমাজের অন্যতম ব্যাধি পরকীয়ার খারাপ প্রভাব সন্বন্ধে সমাজকে বার্তা দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102