মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: অতৃপ্ত আত্মার সুখ-স্বপ্ন দর্শন!

Coder Boss
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ Time View

কলমে: রকিবুল ইসলাম।

গগণের নীলাবরণ মিশে আছে তোমার সুগভীর নয়নে।
প্রকৃতির অপরুপময়তা ছড়িয়ে আছে
তোমার সু-প্রসারিত কপলে।
সাগরের অসীমতায় প্রস্ফুটিত হয়েছ তুমি,
প্রস্ফুটিত হয়েছে তোমার মনন।
জগতের সকল কালোরা আরো নিকেশ কালো হয়ে ঠাঁই নিয়েছে তোমার অনিন্দ্য সুন্দর নির্লিপ্ত কোঠরাগত নেত্রের পাড়ে।
চন্দ্রীমা এসে তীলক এঁকেছে তোমার সু-প্রসারিত ললাটে।
গোলাপ এঁকেছে চুমু তোমার মোহনীয় মাদকতাময় ঠোঁটে।
প্রজাপতির দল বসিছে তব মস্তকে,অপার মহিমায় ভাস্বর হয়েছ তুমি।
আমি নিষ্পলক নেত্রে চেয়ে আছি তোমার মনোহরিনী বদনে।
এ কি বাস্তব! না কি অলীক !
না কি ঘুম ভাঙ্গা কোন স্বপ্ন!
না কি আমার অশান্ত,অবাধ্য,
অবচেতন মনের খেয়ালীপনা!
না কি স্বপ্নভূক আমার
অতৃপ্ত আত্নার সুখ-স্বপ্ন দর্শন।
আমি সবিষ্ময়ে অবিভূত!
নাহ্ আর ভাবতে পারছি না,,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102