মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন

Coder Boss
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ Time View

সিলেট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেট শহরে নিরীহ ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ডৌবাড়ী ইউনিয়নের ছাত্র-জনতা।

রোববার ১ সেপ্টেম্বর বিকালে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আঙিনায় ছাত্র-জনতার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- ছাত্রনেতা লিটন আহমদ, মাসরুর আহমদ ও মান্না আহমদ। মানববন্ধনে বক্তারা, আগামী ২৪ ঘন্টার মধ্যে চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।
এ সময় তারা বলেন, আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে কিভাবে পদত্যাগ করাতে হবে সেটি আমাদের জানা আছে।
এ ব্যাপারে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102