বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

বুড়িচংয়ে কমছে বন্যার পানি ভেসে উঠছে ক্ষত চিহ্ন

Coder Boss
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

কুমিল্লার বুড়িচংয়ে কমতে শুরু করেছে বন্যায় পানি।
ইতোমধ্যে অনেক বাসা-বাড়ি ও সড়ক থেকে বন্যায় পানি নেমে গেছে। বন্যায় পানি কমে যাওয়ায় অনেক লোকজন তাদের বাড়ি ঘর ফিরতে শুরু করেছে। তবে বন্যায় পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে সড়ক,বাড়ি ঘরসহ নানা স্থাপনার ক্ষত চিহ্ন। এছাড়াও বাড়ি ঘরের সমানে লেগে আছে কাঁদাসহ ময়লা আবর্জনা।

উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে পানি কমেছে। পানি কমে বাড়িঘর ভেসে উঠায় দেখা যায় বাড়ির উঠানে এবং ঘরের মধ্যে কাঁদা মাটিতে ভরা। ঘরে বসবাস এর উপযোগী করতে আরো কয়েক দিন সময় লাগবে।

মোশারফ বলেন, ঘর থেকে পানি নেমে গেলেও ঘরে এবং উঠানে কাদামাটি ভরা, বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় এখনো হাঁটু পানি। ঘর মেরামত করে পরিবার নিয়ে উঠতে আরো কিছুদিন সময় লাগবে।

কামাল হোসেন বলেন, বাড়ি থেকে বন্যার পানি চলে গেলেও বাড়ির চারিদিকে এখনো অথৈ পানি। রাস্তাঘাট সব পানিতে, তাই পরিবারের লোকজন বাড়িতে আসতে আরো কয়েকদিন সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102