বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

শোক সংবাদ জে কে শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ (স্বাধীন) এর মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীর ভাবে শোকাহত

Coder Boss
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ Time View

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গতকাল ১লা সেপ্টেম্বর ২০২৪ রোজ রবিবার রাত ৯ঃ৪২ মিনিটে শেরেবাংলা রোডস্ত জে কে শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ (স্বাধীন) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি একজন সমাজ বান্ধব ব্যক্তি ছিলেন। জে কে শিশু বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করে স্কুলটি পরিচালনা করতেন।
তারই সাথে বিকালে অবসর টাইমে মৌলভী পাড়া মর্ডান টাওয়ার এর মোড়ে তার বাসার সামনে একটি ওষুধের ফার্মেসি দিয়ে মানব সেবার কাজে নিয়োজিত ছিলেন। কিন্তু মৃত্যুর কোন বয়স নেই, নেই কোন নির্দিষ্ট সময়। রাত ৯:০০ টার সময় ও তিনি তার ফার্মেসিতে ছিলেন। হঠাৎ করে শরীরের অবস্থা খারাপ হলে তাকে তাৎক্ষণিকভাবে খুলনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি খুলনা আর্ট একাডেমির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন। এজন্য খুলনা আর্ট একাডেমির পরিবারের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি হয় । আজ সন্ধ্যার পরে তার দোকানের সম্মুখ থেকে যখন যাই তখন আনুমানিক সাড়ে সাতটা বাজে। ওই একই রাস্তা থেকে যখন পুনরায় আবার ফিরি তখন অনেক মানুষের ভিড় দেখে জানতে পারি মোঃ আবুল কালাম আজাদ ভাই চিরদিনের জন্য মায়ার বাঁধন ছিন্ন করে পরপারে চলে গিয়েছেন। এটা খুবই বেদনাদায়ক।
তার মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীরভাবে শোকাহত। তার রেখে যাওয়া দুটি সন্তান এবং স্ত্রী যেন এই শোক কাটিয়ে সন্তানদের গড়ে তুলতে পারেন। এবং পরিবারের সদস্যরা যেন এই শোক কাটিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে পায়। এমন প্রত্যাশায়
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102