বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

শ্রীবরদীর রানীশিমুল ইউপি চেয়ারম্যান সোহাগ কে গ্রেফতার ও অপসারণের দাবিতে মানববন্ধন 

Coder Boss
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ Time View

শাহীদুল ইসলাম কালু,স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের শ্রীবরদী উপজেলার ২ নং রানী শিমুল  
পাইলট ইউনিয়ন পরিষদের আলোচিত  চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগকে গ্রেফতার  ও অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
১ লা সেপ্টেম্বর রবিবার সকালে ভায়াডাঙ্গা বাজারে
ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 
এতে স্থানীয়  ইউনিয়ন পরিষদের সদস্য,  এলাকাবাসী সহ সর্বস্তরের জনসাধারণ   মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 
মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এতে লিখিত বক্তব্যে রানীশিমুল
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তাক আহমেদ 
জানায়, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ 
বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে বুলেটের গুলিতে নিহত 
শহীদ সবুজ হত্যা মামলার  অন্যতম  আসামি। 
তার কর্মকান্ডে আমরা পরিষদের সদস্যরা 
অতিষ্ঠ হয়ে পড়েছি। 
বিগত সময়ে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেও আমরা কোন প্রতিকার পাইনি। 
মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের  বাঁধ নির্মাণে শ্রমিকদের মজুরির টাকা  আত্মসাৎ 
৪ ইউপি সদস্যদের নামে ৫০ লক্ষ টাকার মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি 
ইউপি সদস্যদের কাছে জোরপূর্বক সাদা রেজুলেশনে স্বাক্ষর নেওয়া, 
সংরক্ষিত  আসনের নারী ইউপি সদস্য কল্পনা নাসরিনকে  শ্লীলতাহানির চেষ্টা, 
চাকুরী ও জমি দখল করে দেওয়ার কথা বলে 
সাধারণ মানুষের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, 
ইউপি সদস্য মজিবুর রহমানকে ২ বার প্রকাশ্য মারধোর করা 
সহ না না অভিযোগ তুলে তাকে অবিলম্বে গ্রেফতার ও অপসারণের দাবি জানায়। 
সংবাদ  সম্মেলনে ইউপি সদস্য নুরুল হক, মজিবুর রহমান, সেলিম আহমেদ, আব্দুর রহিম, 
সংরক্ষিত নারী সদস্য সাহারা বেগম, সাহিদা বেগম,
কল্পনা নাছরীন  প্রমুখ  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102