বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

বিয়ানীবাজারের প্রতারক আলী হোসেনের প্রতারনার বিচার চেয়ে আদালতে মামলা দায়ের,সুষ্ঠু তদন্তের দাবী

Coder Boss
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ Time View

তোফায়েল আহমদ: সিলেট বিভাগীয় ব্যুরো চীফ:

মো: আলী হোসেন পিতা:ফয়জুর রহমান সাং- সাদিনাপুর, থানা : বিয়ানীবাজার, জেলা সিলেট কে আসামী করে সিলেট জেলা জজ কোর্টে মামলা দায়ের করেছেন রোকেয়া বেগম বাদী হয়ে।মামলায় রোকেয়া বেগম মামলার এজহার সূত্রে উল্লেখ করেন, দীর্ঘদিন থেকে একটি চক্র আমার পরিবারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কখনো আমার ছেলেদেরকে হুমকি, দামকি ও প্রানে মারার ভয় দেখায় আবার কখনো পরিবার ভাঙার জন্য বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে আসছে। গত ২৫/০৫/২০২৪ ইং ও ২৮/০৮/২০২৪ ইং তারিখের দুটি উদ্বৃতি দিয়ে বলেন, আমার ছেলে জুবেল আহমদ কাতার প্রবাসে থাকায় তাহার স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় সে তাহার স্ত্রী আবেদা বেগমকে তালাকের সিদ্ধান্ত নেয়। সেখানে কৌশলে আলী হোসেন তালাক দেওয়াইয়া দিবে এবং মামলা মোকদ্দমা হবে এরকম ভয়ভীতি দেখাইয়া বিভিন্ন সময় বিকাশ পারসোনাল / এজেন্ট বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার ব্যবহার করে কলাকৌশলে,বিদেশে হুমকি দামকি দিয়ে ৪,০০০০০/-(চার লক্ষ টাকা) আত্নসাত করে এবং মামলা হয়েছে মর্মে জানায়। মামলার বাদী রোকেয়া বেগম অতি সহজ,সরল গ্রামের মানুষ হওয়ায় ভয় পেয়ে তাহার ছেলেকে বলে টাকাটা পরিশোধ করেন। এমতাবস্থায় মামলার আসামী মো:আলী হোসেন বাদীর সাথে ও বাদীর আত্নীয় স্বজনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং সে এই বিষয় সমাধান করতে পারবে না বলে জানায়। তাহার কথাবার্তায় সন্দেহ হলে কোর্টে আসিয়া বাদী জানিতে পারেন তাহার ছেলের নামে মামলা হয়েছে যেখানে বাদী তাহার স্ত্রী আবেদা বেগম। আসামী আলী হোসেন জানায় আবেদা বেগম কোর্টের কথা মানে নাই তাই সে ঐ টাকা গুলো পাবে না এবং আলী হোসেনকে কোর্ট টাকাগুলো ফেরত দিচ্ছে না। এমন সব আজগুবি কথা শুনিয়া বাদী রোকেয়া বেগম মানসিক ভাবে অসুস্থ হয়ে যান এবং আদালতের স্মরনাপন্ন হতে বাধ্য হোন। আদালত মামলাটি তদন্তের জন্য নির্দেশনা প্রদান করেন। রোকেয়া বেগম বলেন, বাবা আমি গরিব মানুষ আমার ছেলে ও আমার সাথে যে প্রতারনা করেছে আলী হোসেন আমি তার বিচার দাবী করছি এবং তিনি আরো বলেন, তদন্তকারী কর্মকর্তা যেন তদন্ত স্বাপেক্ষে সত্য বিষয়টি উদঘাটন করে আদালতে তদন্ত রিপোর্টটি দ্রুত জমা দেন সেই জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102