বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

বুড়িচংয়ে রিপন ও উজ্জ্বলের ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের মাঝে দুপুরের খাবার বিতরণ

Coder Boss
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ Time View

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, শিকারপুর, খাড়াতাইয়া, হরিপুর, যদুপুর, দিঘলীচর ও বুড়িচং সদর সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে প্রায় ১২শ পেকেট বিরিয়ানি নিজ উদ্যোগে বিতরণ করেন বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নের কন্ঠনগর দক্ষিণ পাড়ার সামছুল হকের ছেলে রিপন ও উজ্জ্বল।
পহেলা সেপ্টেম্বর রবিবার দুপুরে পিকাপ ও নৌকা দিয়ে রিপনের নেতৃত্বে কন্ঠনগর দক্ষিণ পাড়ার যুব সমাজ নিয়ে এ খাবার বিতরণ করা হয়
খাবার বিতরণ শেষে রিপন মিয়া বলেন, আমি আমার ছোট ভাই উজ্জ্বলের সাথে কথা বলে ব্যক্তিগত উদ্যোগে বন্যার্ত কিছু মানুষের জন্য এ খাবারের আয়োজন করি। আজকে বন্যার্ত কিছু মানুষকে খাবার খাওয়াতে পেরে আমি খুব আনন্দিত। আমার নিজের বাড়িতেও পানি। আমি জানি পানি বন্দি মানুষের কষ্ট। তারা কতটা অসহায় ভাবে জীবন যাপন করছে। তাঁদের জন্য কিছু করতে মন চায় কিন্তু সামর্থ্য না থাকায় বেশি কিছু করতে পারিনি। আমি আর আমার ছোট ভাই উজ্জ্বল মিলে এ খাবারের আয়োজন করেছি। এ কয়েক গ্রামের বন্যার্ত অসহায় মানুষের পাশে সামান্য খাবার দিতে পেরে আমি, আমার ভাই এবং আমার পরিবার অনেক খুশি। আমি এবং আমার পরিবার সব সময় চেষ্টা করে অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার। আপনারা দোয়া করবেন আমার পরিবার যেন সব সময় সকল অসহায় মানুষের পাশে থাকতে পারে।
খাবার বিতরণের সময় পীরযাত্রাপুর ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার সফিকুল ইসলাম সহ কন্ঠনগর দক্ষিণ পাড়ার সকল যুব সমাজ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102