বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের

Coder Boss
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লায় মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। 

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে পারভীন আক্তার লিপি (৩৫) এবং তার মেয়ে লামিসা রশীদ (১৩)। নিহত লামিসা কুমিল্লা সেনানিবাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহত লিপির মামাতো ভাই আইন উদ্দিন পাভেল বলেন, লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলে পড়তো। প্রতিদিন লিপি আপা মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার করে পৌঁছে দিয়ে আসতেন। আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসতেন। আজ সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। সে সময় নিউ সুগন্ধা নামে একটি দ্রুতগামী বাস দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আপা মারা যান। ভাগনিকে হাসপাতালে ভর্তি করালে দুই ঘণ্টা আইসিইউতে থাকার পর সেও মারা গেছে।

তিনি বলেন, লামিসার বাবা সৌদি আরব প্রবাসী। নতুন বাড়ি করেছেন সেনানিবাসের পাশে। তিন দিন আগে একবারে দেশে চলে এসেছেন। কীভাবে তিনি এই শোক সইবেন জানি না।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পরিবহনের বিরুদ্ধে পরিবার মামলা করলে তা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102