বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

তাহিরপুরে চুরির অপবাদে ৫ যুবককে গাছে বেঁধে অমানবিক নির্যাতন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুরে চুরির অপবাদে ৫ যুবককে সারারাত গাছে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এমন নির্মম ঘটনাটি ঘটেছে। নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাজ উদ্দিন (২৫), বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের ছেলে সরোয়ার হোসেন (৩০), গোল আহমদের ছেলে জয় হোসেন (২৪), ছোবাহান মিয়ার ছেলে মশিবুর রহমান (২৬), সুহেল মিয়ার ছেলে মওদুদ মিয়া (২৬)।

জানা যায়, গত দেড় মাস পূর্বে উজান তাহিরপুর গ্রামের রবি আওয়ালের ছেলে দোকানদার ইয়াছিন মিয়ার বাড়ির পাশে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত ২টার দিকে ইয়াছিনের দোকানের সামনে সাজ উদ্দিন ও মশিবুরকে চোর সন্দেহ করে দোকানী ইয়াছিন মিয়া। এনিয়ে কথা কাটাকাটি হয় সাজ উদ্দিন ও মশিবুরের সাথে ইয়াছিনের। একপর্যায়ে সাজ উদ্দিন, মশিবুর, মওদুদু, সরোয়ার ও জয় হোসেন কে আটক রশ্মি দিয়ে মসজিদ সংলগ্ন গাছে বেঁধে তাদের অমানবিক নির্যাতন করে। মঙ্গলবার ভোরে বিষয়টি জানাজানি হলে নির্যাতিতদের স্বজনরা উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে ইয়াছিনের বাড়িতে যায় তাদের উদ্ধার করতে। পরে সংবাদ পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় ইয়াসিন মিয়াকে  সেনা সদস্যরা আটক করে থানায় নিয়ে আসে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, ঘটনাটি অমানবিক। চুর সুন্দেহে তাদের বেঁধে রাখা হয়েছিল। এ বিষয়ে উভয় পক্ষের মতামত নিয়ে আগামী শুক্রবার স্থানীয় ভাবে বসে সালিসের মাধ্যমে ঘটনাটি নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তাহিরপুর থানা এসআই আবুল কালাম জানান, দোকানি ইয়াছিন মিয়াকে সেনাবাহিনীর একটি টিম আটক করে থানায় হস্তান্তর করেছে। ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিরা শালিসের মাধ্যমে নিষ্পত্তি করবেন বলে থানায় একটি লিখিত দিয়েছন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102