বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সিলেটে মাদ্রাসার ছাত্র সাজু ৬ দিন ধরে নিখোঁজ !! উদ্বিগ্ন অভিভাবক

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

সিলেট প্রতিনিধি:

সিলেটে মাদ্রাসার ৬ ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্বনাথ উপজেলায় ছয় দিন ধরে সাজু মিয়া (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে থেকে নিখোঁজ রয়েছে সে। সাজু বিশ্বনাথ পৌর শহরের দক্ষিণ মিরেরচর গ্রামের রুসমত আলীর ছেলে ও বিশ্বনাথ মাদানীয় মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় সন্ধান চেয়ে তার পিতা গেল ইতোমধ্যে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ্য যে, নিখোঁজের দিন অন্যান্য দিনের মতো বিকেল ৩টায় বাড়ি পথকে বের হয় সাজু মিয়া। পরে সন্ধ্যা হয়ে এলেও, সে ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করে পরিবার। পাড়া- প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতেও সন্ধান মিলেনি তার।
সূত্র জানায়, জন্মের সময় মাকে হারায় সাজু। তখন থেকেই দায়িত্ব ভার নেন তার মামা বকুল মিয়া। এরপর থেকে একই গ্রামে বাড়ির পাশ্ববর্তী নানা বাড়িতে মামার সংসারে বেড়ে ওঠে সে। তাকে ভর্তিও কওে দেওয়া হয় মাদ্রাসায়। হঠাৎ তার নিখোঁজের ঘটনায় ভেঙ্গে পড়েছেন বকুল মিয়া।
এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে। সন্ধান চেয়ে ইতোমধ্যে থানায়-থানায় পাঠানো হয়েছে বিশেষ বার্তা। ছেলেটিকে খুঁজে বের করতে তৎপর রয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102