বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

“বাড়ছে দাম অবিরাম”

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

নেহাৎ তানভীর হীরা
………………….…………….

বাজার গরম কিসে শরম
আমজনতা চিৎ,
দ্রব্যমূল্যের রোষানলে
পুড়ছে মানুষ , ধিক!

বাজার ঘুরে হতাশ ফেরি
নিত্য পণ্যের বাড়ছে দাম,
লাগামহীন অর্থনীতি
ঊর্ধ্বমুখী অবিরাম।

হায়রে হায় কি উপায়
আমরা মানুষ নিরুপায়,
হাঁসফাঁস অর্থনীতি
জীবিকার কি সৎ উপায়।

বাড়ছে দাম অবিরাম
তেলের ,নুনের ,চালের,
বাদ পরেনা কোন সবজি
সিরকা, চিয়া ,ডালের।

“হীরা পানি বাধা”
উল্টে গেছে গোলক ধাঁধা,
পানির দামও
পড়ছে বাঁধা।

যৎ সামান্য অর্থ কড়ি
চাহিদা আছে ভরি ভরি,
অর্থ কষ্টে বিরাণ ভূমি
যোগান হয় না তড়িঘড়ি।

যোগ বিয়োগে কমবেশি
চাহিদা আর যোগান,
গরিব দেশের গরিব কৃষক
যতই ফসল ফলান।

বছর ঘুরে রুটিন করে
বন্যা – খরা – জলোচ্ছ্বাস,
অজুহাতে বাড়ছে দাম
উৎপাদনে হ্রাস।

রাতারাতি মুনাফা লোভী
গোডাউন জাত করছে সবই,
সিন্ডিকেটের পসরা মেলে
ভোগ করছে সবই।

বিক্রেতারাও থাকে তালে
ধর্মঘট আর হরতালে,
ওরা কারা এ দেশটাতে
তলে তলে আগুন জ্বালে?

আরো কত রাগ ঢাক
অকৃত্রিম ঘাটতি,
বাজার ঘুরে হেরি কত
লাগামহীন মুদ্রাস্ফীতি।

ঘাটতি পূরণে হঠাৎ করে
আমদানি পণ্যের বরজ,
আরো বারে দাম
বারে যদি তার খরচ।

এটা নেই ,ওটা নেই
গ্যাস ,বিদ্যুৎ, জামদানি,
নেই নেই হাহাকার
উচ্চ শুল্কে আমদানি।

বছর বছর বাড়ছে জালা
বাড়ছে কর পীড়ন,
কর পীড়নে বেগতিক
রোষানলে হিরন।

মানুষ সবাই অসহায়
দিনকে দিন বাড়ছে ব্যয়
বুক পকেটে আগের মত
জমছে না আর সঞ্চয়।

পসরা মেলেছে কালোবাজারি
অসাধু সিন্ডিকেট,
ঊর্ধ্বগতির মূল্যবৃদ্ধি
উত্তরণের নেই কি টিকেট?

হাঁসফাঁস অর্থনীতি
আরো সক্রিয় চাই টিসিবি,
শুনবো না আর কোন কথা
মুক্ত বাজার কার সাজি।

বাজার গরম কিসের শরম
বলতে কথা তিতে,
মিথ্যে কথার ফুল ঝুড়ি
লাগে না আর মিঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102