বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ময়মনসিংহে বৈষম্যহীন শিক্ষার্থী-জনতা ফোরামের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে বৈষম্যহীন শিক্ষার্থী-জনতা ফোরামের পরিচিত ও আলোচনা সভা ৪সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

প্রাক্তন শিক্ষক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সাহা চৌধুরীর সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকীবের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্যহীন শিক্ষার্থী-জনতা ফোরামের আহ্বায়ক অঞ্জন সরকার, সাংবাদিক নজরুল ইসলাম জুয়েল, সাংবাদিক সজীব রাজভর বিপিন, সাংবাদিক মারুফ হোসেন, পেশাজীবি সুমন ঘোষ, মানবাধিকার কর্মী সেবিকা দাশ, মানবাধিকার কর্মী আনাস ইসলাম আপন, পেশাজীবি মোঃ সাদ্দাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সহ-সমন্বয়ক আসিফুর রহমানসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন আগামীর বাংলাদেশকে কিভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেইসাথে সারাদেশে বৈষম্যহীনভাবে সকল কার্যক্রম কিভাবে চলমান রাখা যায়। আলোচনা সভায় ময়মনসিংহে বৈষম্যহীন শিক্ষার্থী-জনতা ফোরামের আহবায়ক অঞ্জন সরকার সংগঠনের উদ্দেশ্য নিয়ে আলোচনায়
তিনি বলেন- ‘শিক্ষার্থী-জনতার গণআন্দোলনের ফসল যে গণঅভ্যুত্থান, সেই গনঅভ্যুত্থানকে আত্মসাৎ করতে চাইছে আরেকটি লুটেরা গোষ্ঠী, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে এবং তা প্রতিহত করার মধ্যে দিয়ে গনঅভ্যুত্থানের আকাঙ্খাকে সমুন্নত রাখতে হবে। আমাদেরকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করে যেতে হবে। পাশাপাশি আলোচনা সভায় সড়ক ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও বিশৃঙ্খলা রোধে কিছু কর্মসূচীও গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102