বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

শ্রীপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

হাজ্বীঃ আসাদুজ্জামান (আসাদ) স্টাফ রিপোর্টারঃ

সবুজ দেশ গড়তে ও পরিবেশের উন্নয়নে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করেছে বেসরকারি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মোড়লপাড়া সোলায়মানিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন শাখা শাহজালাল ইসলামী ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে মাওলানা আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সফিপুর শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউল ইসলাম খান এবং মাওনা শাখার অফিসার নাজমুল হুদা । মাওনা শাকার ব্যবস্থাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আমাদের গাজীপুর জোনের মাওনা, জয়দেবপুর, শফিপুর শাখা এ তিনটি শাখার উদ্যোগে মোট ১ হাজারেরও বেশি ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্তত ২৫০জন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেয়া হয়েছে। মূলত প্রতি বছর পরিবেশ উন্নয়নে এবং সবুজ দেশ গড়তে শিক্ষার্থীদের গাছ লাগানোর প্রতি আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ নেয়া হয়ে থাকে আমরা এ বছর ১ হাজার চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপহার হিসাবে তুলে দিব বলেন জানান প্রধান অতিথি মোহাম্মদ রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সাংবাদিকগন এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102