বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম

কবিতা:স্বার্থ – কলমে: নরোত্তম রায়

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ Time View

নিজের স্বার্থ বড় স্বার্থ, ভাবে এখন সবার মন,
অন্যের ক্ষতি হবে কিনা ভাববার সময় নেই এখন।

জীবন বড়োই পাল্টে গেছে সময়ের সাথে-সাথে,
মানুষের কথা চিন্তা নাইরে, নিজের স্বার্থে সবাই বাঁচে।

“নিজে বাঁচলে বাপের নাম”-এমন প্রবাদ শুনি কানে;
পর মানুষে বিপদে পড়লে, তাঁর খবর নাহি জানে ।

“তেলা মাথায় তেল দেওয়া”আজ প্রধান সমাজনীতি,
গরীবের সাথে করে বেঈমানী প্রয়োগ করে বলনীতি।

নিজের ভালো করতে গিয়ে অন্যের দুঃখ চোখে নাহি পড়ে,
কী হবে এ ভালো দিয়ে যদি মানুষ দুঃখে ভেঙ্গে পড়ে!

এই দুনিয়ায় বাঁচবো ক’দিন,বাঁচবে তোমার কীর্তি?
কাজ যদি হয় স্বার্থপরতা ভ্রষ্ট হবে তোমার নীতি।

“কীর্তিমানের মৃত্যু নেই” পড়ছি ছোট থেকে আজ-অব্দি;
কীর্তি হবার ভাবনা নেই,শুধু কীভাবে হবে স্বার্থ সিদ্ধী।

আমার আছে অনেক কিছু, লাগবে বহু ধন-সম্পদ টাকা
ধনসম্পদের পিছনে পড়ে জ্ঞান হয়েছে ফাঁকা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102