বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম

কবিতা : শরৎ কালের বিকেল

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৪ Time View

কবি একরামুল হক দীপু 

 

 

মাথার উপর হাওয়ায় ভাসছে সাদা মেঘের পাল

গাছে গাছে ঝুলে আছে মিষ্টি স্বাদের তাল।

 

 শুচি শুভ্র ঢেউ খেলে যায় কাশ বনে আজ

প্রকৃতি আজ ভীষণ ব্যস্ত সাজতে নানা সাজ।

 

কচি সবুজ ঘাসের ডগায় শিশির ভেজা মুক্তা

শরৎ কালের চিতল মাছের ভীষণ মজা কোপ্তা।

 

নীল আকাশে ভাসে যখন সাদা মেঘের ভেলা

বন বাদারে বাগান জুড়ে নানা ফুলের মেলা।

 

ঝিঙে ফুলের লতায় বসে কুটুম পাখি গায়

পাখির গানে মন এই সময় উদাস হয়ে যায়।

 

মিষ্টি রোদের বিকেল বেলা উৎসবের আমেজ

ঢাকের বাদ্যে বেগুন ঢালে টুনটুনি নাচায় লেজ।

 

নদীর পাড়ে রাখাল বাজায় উদাস বাঁশির সুর

পরিযায়ী পাখির দল উড়ে যায় যে বহুদুর।

 

শরৎ ঘ্রানে দিশেহারা হালকা হালকা কুয়াশা

মনে জাগায় উৎসবের রঙ কেটে যায় সব ধুয়াশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102