বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ডুমুরিয়ার চুকনগরে এ্যাম্বুলেন্সের ধাক্কায়-০১ নারী পথচারী নিহত, একজন আহত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ Time View

সুদীপ্ত মিস্ত্রী, ডুমুরিয়া প্রতিনিধিঃ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা মঠ মন্দিরের সন্নীকটে খুলনা থেকে ছেড়ে আসা এ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারি নারী নিহত হয়েছেন, অপরজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ ৬ই সেপ্টেম্বর সকাল ৬টার সময়, নিহত নারী হলেন গোবিন্দ কাটি গ্রামের সেবা দাসের স্ত্রীর সুবর্ণা খা( ৫৭)

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় ভোরে হাঁটতে বের হয়েছিলেন সুবর্ণা খা সহ  দুই জন নারি। তারা রাস্তার পাশ দিয়ে  হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঘটনা স্থলে পৌছুলে খুলনা থেকে ছেড়ে আসা চুকনগর গামী লাশবাহি ঢাকা মেট্রো-ছ-৭১-০০০৮ নম্বর এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের সাঁজোরে ধাক্কা দেয়। এসময়  এ্যাম্বুলেন্সটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর প্রচন্ড আঘাত পেয়ে পথচারীদের মাথা ও মুখমণ্ডল ভেঙেচুরে প্রচুর রক্ত ক্ষরণে ঘটনা স্থলে নিহত হন। এ সময় তার সাথে থাকা একই গ্রামের আবু সাঈদ  মোড়লের  স্ত্রী পারভীন বেগম  (৪৮) আঘাত পেয়ে গুরতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন খর্নিয়ার (চুকনগন) হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে হতাহতদের উদ্ধার করে  ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102