বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নবীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত-০১

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ Time View

আলী জাবেদ মান্না , স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে মন মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এঘটনায় উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। (৬ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত মনা মিয়া (৬০) মোস্তফাপুর গ্রামের মৃত কদর উল্লাহর ছেলে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের তকমত উল্লাহর ছেলে ও সাবেক ইউপি সদস্য সাফু আলমের সঙ্গে মৃত কদর উল্লাহর ছেলে মনা মিয়ার বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে সাফু আলম ও মনা মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল ও পিকল নিক্ষেপ করা হয়। এসময় পিকলের আঘাতে বৃদ্ধ মনা মিয়া (৬০) নিহত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, এরই জের ধরে সংঘর্ষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102