বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

কবিতা : আগমনী সুর…

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৭ Time View

সুজন কুমার রায়
কাকিনা, কালীগঞ্জ,লালমনিরহাট।

মা আসছে বছর ঘুরে মেঠোপথ আজ কাশফুলে ভরা,
পুজোর আমেজ ঘরে ঘরে আনন্দে আপ্লূত সবাই হয়েছে আত্মহারা।
আকাশে বাতাসে আগমনী সুর ভাসে সুবাস ছড়ায় মল্লিকা মালতী,
মা আসছে বছর ঘুরে নানান সমারোহে সেজেছে প্রকৃতি।

আকাশের গায়ে শরতের সাদামেঘ উড়ে,
পুজোর খুশিতে সোনালী রোদ্দুর খেলা করে।
শিউলি সুবাসে ভরে গেছে আশ্বিনের আকাশ খানি,
চারিদিকে পুজোর আমেজ শোনা যাচ্ছে মায়ের শঙ্খধ্বনি।

অরুণ আলোয় স্নিগ্ধ প্রভাত জেগেছে আজ বইছে মৃদু হাওয়া,
পুজোর ভোরে ঢাকের আওয়াজ স্নান সেরে মায়ের কাছে যাওয়া।
বছর ঘুরে মায়ের এবার দোলায় করে মর্ত্যে আগমন,
দশমীতে বিসর্জন শেষে মা যে এবার অশ্বে করবে গমন।

মায়ের বিদায় বেলায় ভক্ত সবাই সজল নয়নে কাঁদে,
মা যে মোদের চলার শক্তি তাই তো মোরা চলছি মায়ের আশীর্বাদে।
হিংসা বিদ্বেষ দূর হোক আজ সকলের হৃদয়ে জাগুক সম্প্রীতি,
এসো সবে মোরা একযোগে মায়ের চরণ পদে করি মঙ্গল আরতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102