বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কবিতাঃ কাব্যিক দৃষ্টিকোণ!

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

কলমেঃ শায়লা আহমেদ

অতি তুচ্ছ সাধারণ বিষয়টাও কবিদের কাছে বেশ খুব ভালো সবই ,
খোঁজে ভিন্নতা ভিতর বাহির লাগে অসাধারণ !
সাদামাটা লোকের কাছে একটা কিছু নিয়ে কোন রকম পড়ে থাকা
চলছে জীবন, চলুক দিন রাত্রি!জীবন জীবনের মতোন।

কবি’রা ও প্রেমে পড়ে হাজারো রকমের কল্পনাশক্তি থাকে অন্তঃপুরে,
কবির প্রেম নিবেদন করে লেখনী কবিতায়, গল্প, উপন্যাসে,
জীবন থেকে কেউ আবার নিতে মুক্তি খোঁজে নানান যুক্তি,
প্রণয়ের জ্বালায় জ্বলে সাধারণ মন দুঃখের সাগরে ভাসে

মনের মাঝে জমে থাকা কষ্ট দুঃখ হতাশা, আছে যতো
লেখনী তে করে সকল চাওয়া পাওয়ার প্রকাশ।
ভেঙে যায় মন সাধারণ এর খুঁজে পেতে বাঁচার আশা,
কবির কলমের আঁচড়ে হৃদয়ও যেন এক সুবিশাল আকাশ।

ভেজা ঘাসের উপর পা দু’খানা করাতে স্নান ব্যস্ত কবির চিত্ত,
শিশির বিন্দুর দিকে তাকিয়ে খুঁজে পেতে মুক্ত”র দানা।
সাধারনের মন বেজায় খারাপ কপালে দুশ্চিন্তার রেখা আকা,
ঘরে শীতের হিমেল হাওয়া দিচ্ছে বার-বার তাদের হানা

ওঁরা পড়েনি পুবের হাওয়া, ,বিষের বাঁশি,চোখের বালি, শেষের কবিতা,
কে কবি, কোনটা কার কাব্য গাঁথা, কে নজরুল,কে রবি!
কবির চোখে মুখে শীত’স্বপ্ন ভাসে, করে সাহিত্যে নানান রকম খেলা,
ভালোলাগে বৈরী হাওয়া, বসন্ত বিলাস, কখনো প্রকৃতির ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102