বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কবি: অজিত কুমার সিংহের দুটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ Time View

০১- কোম্পানি প্রাইভেট লিমিটেড

অমর একুশে বইমেলা।
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড
তরুণ প্রজন্মের কবিদের কাছে
লেখা চেয়েছে ছয়মাস আগে।
লেখা মনোনীত হলে অর্ধেক প্রকাশের খরচ দিতে হবে কবিদের।
বই বেস্টসেলার হলে
রয়্যালিটি পাবেন।
তরুণ প্রজন্মের কবিদের
চক্ষু চড়কগাছ।

অমর একুশে বইমেলা শেষ।
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড
তরুণ প্রজন্মের কবিদের পাছায় দিয়েছে বাঁশ।

০২- একুশের জার্নাল

ঊনিশ’শ বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি।
সকালবেলা।
ঘরে ছিলেন মা একলা।
তাঁর হাতে ডাকপিয়ন এসে
একটা হলুদ খাম দিয়ে গেছে।
পত্রে লেখা…
“আজ থেকে তুমি তোমার মুখের ভাষায়
কথা বলতে পারবে না।”
-“এটা কেমন কথা?”
মায়ের মনে অনেক ব্যথা।
সেই পত্র পড়ে মায়ের মুখের ভাষা
বন্ধ হয়ে গেছে।

মূক মায়ের মুখের ভাষা
ফিরিয়ে আনার তরে
সালাম,বরকত,রফিক, জব্বারসহ আরো
অনেক মায়ের ছেলে
ঢাকার রাজপথে
একশ চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে
বুকের তাজা রক্ত দিয়েছিলেন ঢেলে।
তাঁদের তাজা পূণ্যরক্তে
রাস্তার কালো পিচ ভোরের সূর্যের
মতো লাল হয়েছে। তাঁদের রক্তে
প্রস্ফুটিত
শিমুল, পলাশ,কৃষ্ণচূড়া
ফুলের রং লাল হয়েছে।

মূক মায়ের মুখের ভাষা ফিরে এসেছে।

অজিত কুমার সিংহ
কমলগঞ্জ,মৌলভীবাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102