বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ শরতের ছোট নদী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ Time View

কলমে: মোঃ জাবেদুল ইসলাম

শরতের ছোট নদীর তীরে
সারি সারি কাশ ফুলগুলো।
হাত ছানি দেয় দুলে দুলে,
নীল আকাশে মেঘেরা উড়ে।

শরতের ছোট নদীর জলেরা,
ছোট ছোট ঢেউ খেলে চলে।
পাখি আর প্রজাপতিরা প্রাণ,
খুলে মনের কথা যায় বলে।

শরতের ছোট নদীর তীরে,
রাখাল বালক গরু মহিষ।
চড়ায়, গান ধরে সুরে সুরে,
নদীর জলও যায় শুকিয়ে।

শরতের ছোট নদীর বুকে,
জেলেরা নৌকা ভাসিয়ে।
জাল ফেলে ছোট মাছ ধরে,
অনেক জীবিকা নির্বাহ করে।

শরতের ছোট নদীর তীরে,
পড়ন্ত বিকেলে বড় উদাস মনে,
নদীর তীরে বসে বসে ভাবি,
কেবল শীতল হাওয়ায় ফুলগুলো,
অন্য রকম একটা দোলা দিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102