বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ- সর্বনাশা যমুনা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ Time View

কলমেঃ- এম. তাওহিদ হোসেন

যমুনার করাল গ্রাসে
       ভাঙছে  বসত বাড়ী, 
শিকড়ের টান ছিন্ন করে
  স্মৃতি মুছে দিই অন্যত্র পাড়ি।

  

পাড়া-প্রতিবেশী, স্বজন-সুজন
হয়ে যায় সব আলাদা, 
   ভাঙন রোধে, কর্তৃপক্ষের 
     মনে নাই কোন তাগাদা।

বাড়ির পাশে ঝোপঝাড় ছিল
   ছিল ভালোবাসার বন্ধন,
      সব হারিয়ে নিঃস্ব মোরা
            নাই আর কোন সম্বল। 

প্রভাতে রোজ আযান হতো
  যেতাম মসজিদে। 
    যমুনা তুই এতো নিষ্ঠুর 
       পেটে নিয়ে নিলি সবে। 

কতো প্রিয়জন শুয়ে আছে 
  তোর কিনারার গোরস্থানে, 
       তোর গহ্বরে বিলীন হলো
          শেষ স্মৃতিটুকুও চোখের
            সামনে।   

সর্বনাশা যমুনা তুই 
আল্লাহর ওয়াস্তে থাম,

আর কী চাস?
   দেবার মতো নাই কিছু আর
  শুধু তোর দেয়া দুঃখটুকু
     ইতিহাস।।

# এম. তাওহিদ হোসেন

এলএলবি অনার্স

পেশাঃ- শিক্ষানবীস আইনজীবী

জেলাঃ- সিরাজগঞ্জ

মোবাইল নং ০১৭৯২১৮০২১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102