বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজ উদ্যোগে নতুন সমাজ গড়ার প্রচেষ্টায় অলাভজনক সেবা দিচ্ছেন জয়পুরহাটের যুব সমাজ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

রাশেদ ইসলাম , জয়পুরহাট:

সংস্কারের পালে হাওয়া লেগেছে দেশব্যাপী। তরুণ ও যুবসমাজ হয়ে উঠছে মানবিক ও সেচ্ছাসেবী। যার সাথে তালে তাল মিলিয়ে ভেঙ্গে পরা একটি নাজুক আর্থসামাজিক দেশ দ্রুত হয়ে উঠছে বাসযোগ্য ও সহনশীল।

সম্প্রতি বন্যায় সারাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ই তার জলন্ত প্রমাণ। সারাদেশের সাথে তাল মিলিয়ে জয়পুরহাট জেলাতেও রয়েছে বেশ কিছু সংগঠন, যারা নিজেদের প্রচেষ্টায় সমাজে মানবিক ও কল্যাণ বিলিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে।

এমন সংগঠনের মধ্যে একটি “মাজিয়াস্থল ইয়াং ইউনিট “। ” আমাদের সমাজ আমরাই গড়ি, সংস্কারের হালটা ধরি ” এই স্লোগানে নিজেদের পরিবর্তন করে সমাজটাকে বদলে দিতে নিজের গ্রাম থেকেই কার্যক্রম শুরু করে এই সংগঠনটি।

নব সূচিত এই সংগঠনটির সদস্যরা নিজেদের সাধ্যমত অর্থ একত্র করে গ্রামের ভাঙ্গা রাস্তা, ও ড্রেন সংস্কারের মতো মহৎ উন্নয়নমূলক, সামাজিক কাজ জনস্বার্থে ইতিমধ্যে সফলভাবে করেছে।

সম্পুর্ন রাজনৈতিক প্রভাবমুক্ত এই সংগঠনটি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে, অসহায় দুস্থদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা, বৃক্ষরোপণ, সেচ্ছায় রক্তদান, অসামাজিক ও অন্যায় কাজকে নিরুৎসাহিত করা সহ আরও বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উদ্দোগ গ্রহণ করেছে যা, ধিরে ধিরে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক “আতিকুর রহমান আতিক “।

এই সংগঠনের সদস্য সচিব তামীম বলেনঃ আমরা দেশ ও দশের তথা এই সমাজের জন্য কিছু করতে চাই, যা সকলের জন্য কল্যাণকর। এর জন্য একতা দরকার। একতা গড়তে কাউকে না কাউকে ত প্রথমে এগিয়ে আসতেই হবে। তাই এসেছি। সেবার জন্যই নিজেকে তৈরী করতেছি।

যদি কেউ সেচ্ছায় সংগঠনের কাজে অংশগ্রহণ করতে চায় বা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চায় তাহলে শ্রদ্ধার সাথে স্বাগত জানাবে, জানিয়েছেন – কোষাধ্যক্ষ ও উপদেষ্টা রাব্বিউল হাসান বাবু। তিনি আরও বলেন, আমরা এমন কিছু করে যেতে চাই যা সমাজ ও স্রষ্টার তুষ্টি অর্জন করতে পারে।

মাজিয়াস্থল ইয়াং ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক মোতালেব হোসেন সাজু বলেন, আমাদের সমাজ, আমাদের দায়। এই দায়বদ্ধতা থেকেই আমাদের উচিৎ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি সমাজ রেখে যাওয়া। যে সমাজ হবে মানবিক,মেধাসম্পন্ন ও নেশা এবং দুর্নীতি মুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102