বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

কবিতা : নতুন কাব্য

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫০ Time View

 ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ 

 

 

সর্পের খোলশ দেখতে পাও বলে

ভেবো না মানুষের খোলশ নেই

আছে

সবচেয়ে বেশি সংখ্যক

বহুল রূপের খোলশ

কেবল মানুষেরই কাছে।

 

নিজেরে বদলে নেয়ার কৌশল

লুকিও না আর

ভালো থাকতে চাইলে

বারবার

পালটে নিতে হয়

এঁটো ময়লা জীর্ণ

পুরাতন জামা

ধুয়ে নিতে হয় সর্বাংগ

ভেতর বাহিরে যা করেছো ধারণ

কারণ

পৃথিবীও বদলেছে নিজস্বতা

জল বায়ু

নদীর গতি তাপ প্রতাপ

আয়ু

সবুজ কমে গেছে

হলুদাভ রঙ তার সর্বাংশে মাখা

সে তারা তাহাদের নতুন রঙ রূপ

কাঁহাতক ঢেকে রাখা?

 

পৌরাণিক নিজ্বস্ব কুহক

ছাড়ো এবার

প্রণয়িনী

শুরু হোক নব জনম

নতুন কাব্য আরব্য কাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102