বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

কবিতা: রক্তের জুলাই

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ Time View

কলমে: মুরাদ হাসান

এই চব্বিশের জুলাইয়ের রক্ত’ঝরা –
করুন ইতিহাস কীভাবে ভুলি!
লালের দাগে রঞ্জিত আজ –
রাস্তা’দেয়ালের চিত্র তুলি।
আমাদের ভাইদের এই বিসর্জন কীভাবে ভুলি!
যেদিকেই হাঁটি পথ ফিরে চাই-
আমাদের ভাই-বোনদের তাজা রক্তের গন্ধ নাকে পাই।
কোনো’খানেই যেন স্নিগ্ধ বাতাস নাই!
আজও আসে কখনো ডাক –
কানে আসে ভেসে,
পানি লাগবে কারো পানি এই ডাকে!
মুগ্ধের মুগ্ধ কন্ঠে আজও সেই পথে যেন কেউ হাসে!
আবার কখনো যেন আবু সাঈদের সাহসী বুক ;
কাঁপে ধরনীর সত্য কূলে ধুকধুক!
কখনো ছোট শিশুর –
ছাদে খেলতে’হেলতে মৃত্যু কান্না ;
হেলিকপ্টারের পশুদের ছুঁড়া মৌমাছির গুঞ্জনে বন্যা!
আজও দেখি দু-আঁখিতে রক্ত লাল-
অন্যায়ীদের চক্রান্তে সে দিনগুলো ছিল রক্তে বেহাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102