বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

কবিতা: সৌখিন জীবন

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ Time View

কলমে: এম এ লতিফ

নন্দিনী তোমার সৌখিন জীবন
কেন এতো প্রয়োজন,
অর্থের প্রাচুর্যে কেন এতো অহমিকা
জীবন প্রবাহে ভেবেছো নিজেকে
অনেক নামীদামী অনামিকা,
থাকবেনা চিরদিন এমন সৌখিনতা,
কাঁচের টুকরোর মতো ভেঙে যাবে একদিন
কাঁদবে একা বসে নিশিদিন,
পৃথিবীটা ফুলের বাগান হলেও
জীবনটা নয়তো তোমার রঙিন!
নন্দিনী তুমি
করছো ভোগ বিলাসী জীবন যাপন,
টাকার অহংকারে
নিজেকে ভেবেছো পৃথিবীটা রঙিন,
থাকবে না এমন রঙিন ভূবণ চিরদিন
তোমার অহংকারে হবে যে পতন একদিন,
থেমে যাবে জীবন ভেঙে যাবে মন
কাঁচের টুকরোর মতন,
হারিয়ে যাবে চিরতরে সৌখিন জীবন!
নন্দিনী তোমার সৌখিনতা
নয়গো ভালবাসা, নরকের তপ্ত আঁখির জল
যেদিন বুঝবে তুমি সেদিনটা অনেক দেরি হয়ে যাবে,
হারাবে জীবন হারাবে দুকূল,
চিৎকার করে মরে যাবে,
ভেবেছিলে জীবনটা স্বপ্নের রঙিন ফুল
দুদিনের এই সৌখিনতা ছিলো তোমার
ভুল সবই ভুল!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102