বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

চিঠি পত্র- নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন চাই

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ Time View

নেত্রকোনা জেলায় ২০১৮ সালে শেখ হাসিনার নামে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটিই নেত্রকোনার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টির নাম শেখ হাসিনার নামে করার পেছনে দলীয় নেতাকর্মীদের তৈলমর্দনের কাহিনী অবাস্তব নয়। এখনো বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ঠিকানায় পাঠদান শুরু হয়নি। অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নেত্রকোনার রাজুর বাজারে এ বিশ্ববিদ্যালয়ের জন্য বিশাল আয়তনের জমি অধিগ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বেশকিছু ভবন নির্মাণের কাজ পরিলক্ষিত হয়েছে। নেত্রকোনার মানুষের স্বপ্নের এ বিশ্ববিদ্যালয়ের নাম স্বৈরাচার হাসিনার নামের পরিবর্তে জেলার নামে নামকরণের দাবি আপামর জনসাধারণের। তাই এ বিশ্বিবদ্যালয়ের নাম নেত্রকোনা বিশ্ববিদ্যালয় হিসেবে নামকরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বার্তা প্রেরক,
রেজা কারিম নেত্রকোনা, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102