বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা মনজুর এলাহি

Saddam uddin Raj
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ Time View

 

আশিকুর রহমান :-

 

 

গত ১ সেপ্টেম্বর দেশ বার্তা নামক অনলাইন সংস্করণে “মামলা তুলে নিতে বাদীকে অপহরণ নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মনজুর এলাহীর বিরুদ্ধে ১১ কোটি টাকা লেনদেনের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।

 

প্রতিবাদে তিনি বলেছেন, ‘আমাকে জড়িয়ে দেশ বার্তা অনলাইন সংস্করণ ও ফেসবুকে একটি সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটিতে আমাকে জড়িয়ে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটি কারো প্ররোচনায় করা হয়েছে এটা সু-স্পষ্ট। কারণ প্রতিবেদক আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই ছাড়া এমনকি আমার বক্তব্য গ্রহন না করে সংবাদ প্রকাশ করেছেন। এতে প্রতিবেদক আমার উপর অবিচার করেছেন বলে আমি মনে করি। আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102