বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন

দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পেশের মধ্য দিয়ে, সুরেশ্বর দরবার শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

উপমহাদেশের ঐতিহ্যবাহী ও মহান
সুরেশ্বর দরবার শরীফে নিয়মিত “সাপ্তাহিক মিলাদ মাহফিল” প্রতি সপ্তাহের মতো গতকাল ১২ সেপ্টম্বর ২০২৪ বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে, কুতুবুল এরশাদ, সুলতানুল মাওহেদীন ওয়াল কামেলীন, ফাখরুরশ শায়েখিন, সুরেশ্বরীয়া তরিকার ইমাম, হিজরী চৌদ্দশতকের মোজাদেদ্দ, শামসুল ওলামা হযরত মাওলানা বাবা জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রহ.)-এর পবিত্র রওজা শরীফে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অতপর: বেলায়েতের পূর্ণমণি, শামসুল আরেফিন, রফিকুচ্ছালেহীন, সুরেশ্বরীয়া তরিকার প্রাণপুরুষ, অলিয়ে মোকাম্মেল হযরত মাওলানা সাইয়্যেদ শাহ্ সূফী জালাল নূরী আল্ সুরেশ্বরী আফিআনহুর (রহ.) রওজা শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকলের মঙ্গল কামনায় মুনাজাত পেশ করেন, মহান সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর ও মুর্শীদ ক্বিবলা, হিজরী পনের শতকের মুজাদ্দিদ, সুরেশ্বরীয়া তরিকার রূপকার প্রবর্তক ও ঘোষক আলহাজ্জ্ব সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল্ সুরেশ্বরী (মাঃ জিঃ আঃ),
প্রতিষ্ঠাতা সভাপতি: আশিক্বীনে আউলিয়া পরিষদ, সাবেক সভাপতি: আহলে সুন্নাত ওয়াল জামায়াত। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন, সাইয়্যেদ শাহ্ সূফী দিদার নূরী আল্ সুরেশ্বরী ও ডক্টর সাইয়্যেদ শাহ্ সূফী মুক্তাদির নূরী আল্ সুরেশ্বরী। পরিশেষে, উপস্থিত অসংখ্য ভক্ত ও মুরিদানের মাঝে তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102