বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতা: ফাগুন ফুলে গাঁথবো মালা

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

কলমে: এম এ লতিফ

আমি ফাগুন এলে কুড়াইবো ফুল
গাঁথবো মালা ঐ ফুলে,
কি নিবে তুই ফুলের মালা
আয়না ছুটে আমার কাছে আয় চলে,
নানা রঙের ফুলের কলি
নানা রঙের ফুলের মালা,
কোন ফুলে যে মানায় ভালো
সেই ফুলেরি মালা পরাবো
মনটা তোর হবে উতলা!
আমি আশায় আছি আসবে ফাগুন
কুড়াবো ফুল জুঁই চামেলি টগর বকুল,
বইবে সেদিন দক্ষিণ হাওয়া
সেই ফুলেরি সুবাস ছড়িয়ে
ধরণীতল হবে উতলা,
আসলে তুই সেই ফাগুনে
নানা ফুলে নানা রঙে গাঁথবো মালা,
যে ফুলে তোকে মানাবে ভালো
সেই ফুলেরি মালা পরিয়ে
করবো শুরু নতুন দিনের পথচলা,
পাবো সুন্দর আলোর ভূবণ
ফিরে পাবো নতুন জীবন
মনটা মোদের হবে উতলা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102