বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ৪টি নৌকাসহ গ্রেফতার-১

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View

স্টাফ রিপোর্টার:

তাহিরপুর থানার এসআই পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ৪টি স্টিল বডি নৌকাসহ ১ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলেন তাহিরপুর থানার ঘরকাটি (ঘাগড়া) গ্রামের আমির আলী (২৭)। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) বেলা সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন ঘাগটিয়া আদর্শ গ্রামস্থ যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির নিকট থেকে ৩৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ৪টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102