বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

প্রাথমিক শিক্ষার বৈষম্য থেকে মুক্তি কবে?

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

শামসুন্নাহার সুমা:

শিক্ষা মানুষের মৌলিক অধিকার আর সেই শিক্ষা দিয়ে থাকে শিক্ষকরা । প্রাথমিক শিক্ষা শিক্ষার মূলভিত্তি হলেও এখনও বৈষম্যের শিকার জাতীয়করণ থেকে বাদপড়া বেসরকারি প্রাথমিক শিক্ষকরা।
দীর্ঘ ১৩বছর ধরে আন্দোলন সংগ্রহ করলেও বৈষম্যের থেকে মুক্তি পাইনি ৪১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
◆সাবেক ফ্যাসিস্ট সরকার ৯ জানুয়ারি ২০১৩ সনে সারাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের ঘোষণা দেন। ঘোষণার পূর্বেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিসংখ্যান চাওয়া হয়।
◆সারা বাংলাদেশে ৩০ হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা সঠিক পরিসংখ্যান না দেওয়ায় ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা হয়।
ফলে সারাদেশে ৪১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে ।
এই বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগে জেলা উপজেলা ও কেন্দ্রীয়ভাবে মানববন্ধন সাংবাদিক সম্মেলন এবং স্মারকলিপির মাধ্যমে দাবীগুলো তুলে ধরেন।
কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় বার বার শিক্ষকরা রাস্তায় নামলেও বিভিন্ন আশ্বাসের মাধ্যমে তাদের ফিরিয়ে দেওয়া হয়। আবারও১০সেপ্টেম্বর ২০২৪তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর-২ সামনে অবস্থান নিলে । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা শিক্ষকদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণ সংবলিত একটি চিঠি মন্ত্রণালয়ে প্রেরণ করবেন বলে আশ্বাস দেন।
এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশিদ খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করেন এবং বলেন আমরা বেতন ভাতা ছাত্র- ছাত্রীদের টিফিন উপবৃত্তি সবকিছু থেকেই বঞ্চিত।
স্কুল পরিচালনাসহ স্কুলের যাবতীয় খরচ শিক্ষক/শিক্ষিকাদের নিজ খরচে বহন করি এ যেন এক দূর্বিষহ জীবন। জাতীয়করণ এই বুঝি হলো এই স্বপ্ন নিয়ে অনেকে শিক্ষক অবসরে গেছেন।
শিক্ষকদের চাওয়া সার্বজনীন প্রাথমিক শিক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের দীক্ষা এটা বাস্তবায়ন হলে ইতিহাসের পাতায় ও শিক্ষকদের নয়নের মণিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের নাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102