বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

” সেই স্বাধীনতা আমি চাই না “

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

কবি:- মাহিন মুর্তাজা

ধনীরা আরো ধনী হতে চায়, আমার গাঁয়ের দরিদ্র যেখানে ক্ষুধার্ত থেকেই মারা যায়
রাঙা মামার ভাগ্নে যখন অকৃতকার্য হয়েও বিরাট অফিসার হয়ে যায়
আর আমার গাঁয়ের দরিদ্র বাবার সন্তান যেখানে ভালো ফলাফল করেও বেকার রয়ে যায়।
সেখানেও কি আদৌ স্বাধীনতা বুঝা যায়?
বৈষম্য কি আজও জাগ্রত সূর্য নয়?
ধনীর সন্তান ধনী, গরিবের সন্তান চাষি
বৈষম্যই যখন জীবিত থাকবে, দাও তবে গণফাঁসি!
মেধাবীরা মর্গে যাক, মূর্খরা স্বাধীনতা পাক
গলার কাটা যারাই আছে, তারা এবার নিপাত যাক।
যেই স্বাধীনতা আমাকে মুক্ত করতে পারে নি
সেই স্বাধীনতা আমি চাই না।
যেই স্বাধীনতা আমার দরিদ্রদের পেটের ক্ষুধার জ্বালা মেটাতে পারে নি
সেই স্বাধীনতা আমি চাই না।
যেই স্বাধীনতা বৈষম্য দূর করতে পারে নি
সেই স্বাধীনতা আমি চাই না।
যেই স্বাধীনতা আমাকে বৈষম্যহীন রাষ্ট্র দিতে পারে নি
সেই স্বাধীনতা আমি চাই না।
যেই স্বাধীনতা দরিদ্র বাবার সন্তানকে ভবিষ্যত দিতে পারে নি
সেই স্বাধীনতা আমি চাই না।
যেই স্বাধীনতা মেধার মূল্যায়ন করতে শেখায় না
সেই স্বাধীনতা আমি চাই না।
যেই স্বাধীনতা আমার সোনার বাংলাকে দূর্নীতিমুক্ত করতে পারে নি
সেই স্বাধীনতা আমি চাই না
যেই স্বাধীনতা সোনার নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুশিক্ষা দান করতে শেখায় না
সেই স্বাধীনতা আমি চাই না
যেই স্বাধীনতা কখনো আমাকে স্বাধীনতাই দেয় নি
সেই স্বাধীনতা আমি চাই না।

————–
কবি মাহিন মুর্তাজা
ফুলবাড়িয়া, ময়মনসিংহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102