বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা “আমার কেউ নেই”

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ Time View

কলমেঃ এম. তাওহিদ হোসেন

আমার কেউ নেই
আমার কেউ কখনোই ছিল না
সুসময়ে লোক দেখানো শুধু অভিনেতা/অভিনেত্রী ছিল।

আমার কেউ নেই 
আমার কেউ কখনোই ছিল না 
শুধু নিজেদের মন খারাপের দিনে
আমাকে তাদের দুঃখের পথের সঙ্গী করে 
আমার কাঁধে সওয়ার করতো।

আমার কেউ নেই 
আমার কেউ কখনোই ছিল না
শুধু নিজেদের বিপদের পথের বোঝা বইবার জন্য 
আমাকে কুলি হিসেবে বিনে পয়সায় ভাড়া করতো।

আমার কেউ নেই 
আমার কেউ কখনোই ছিল না
শুধু নিজেদের আঁতে লাগা ঘা শুকাতে 
মলম হিসেবে আমাকে মালিশ করতো।

আমার কেউ নেই 
আমার কেউ কখনোই ছিল না 
শুধু নিজেদের দুঃসহ রাত্রি যাপনের ক্ষণে
ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শোনানোর জন্য আমায় নিমন্ত্রণ করতো।

আমার কেউ নেই 
আমার কেউ কখনোই ছিল না 
শুধু নিজেদের প্রয়োজনে ব্যবহার করে
প্রিয়জন হয়ে থাকার মেকি চেষ্টা করতো।

আমার কেউ নেই 
আমার কেউ কখনোই ছিল না 
আমার আমি আছি তো?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102