বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: আহবান – কলমে: আদিত্য রায়

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

যোগ্যরা কভু করে না হিংসা 
যোগ্যরা সদা যোগ্যই হয়ে রয়,
হিংসুটের তবুও বুকেই হিংসা 
তাইতো হিংসুটের হয় সদাই পরাজয়।।
হিংসা করে কি-বা লাভ?
যদি না থাকে তাঁহার লসিবে!
হিংসুটেরা বুঝে না লাভ-লোকসান
শিক্ষা নাই যে তাহা কসিবে।।

যোগ্যতা লাগে সময়ের তাল ছন্দে 
জ্ঞান লও প্রকৃতির প্রণয় প্রভাবে,
মানব জনম সার্থক হবে তবে
মানুষ হবে সেজন মনুষ্যত্ব স্বভাবে।।

মনুষ্যত্ব করো গ্রহণ অন্তরের সুতোয়
হৃদয়ে পূর্ণতা পাক জীবন জনমের, 
তোমার হৃদয়ের সখা তুমিই হও 
অন্যের হাসিতে তুষ্ট, সঙ্গী সবার কষ্টের
আভা বিচ্ছুরিত করো হৃদয়ে প্রণয়ের।।

আত্ম জ্ঞানে জ্ঞানী মানুষ হয়ে 
জানিয়ে দাও এইবার সবারে-
সবাই পথিক, চলিছে আপন গতিতে 
কেহ হিংসুটে নয়, তুমিও পথিক
সবার মতোন নিরঞ্জনের কল্প বেলায়।
বিশ্বাস রেখো, তুমিও পারো
তুমিও পারবে- তুমিও নিজের জীবন
নিজের মনের মতোন করে গড়বে।।

সবাই পথিক, চলছে আপন গতিতে 
লোভ-হিংসা-বিদ্বেষ ভুলো সবে
আদি মনুর রক্তে মনুষ্যত্বই প্রবাহমান
সকলকে হৃদয়ের অন্তস্তল থেকে জানাই
শুদ্ধ মানুষ হওয়ার আহবান।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102