বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: উড়ন্ত মনের দুরন্ত অভিলাষ

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

কলমে: জাকির আলম

ত্রিশ পেরিয়ে বয়স যখন চল্লিশের কোঠায়,
তখন তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলে
যতোবার গহীন সমুদ্রে সাঁতরে বেরিয়েছি,
ততোবার বাঁধা পড়েছি তোমার সঙ্গমের কাছে।
ঊরু প্রদেশে হাত রাখতেই উবে যাওয়া তুমি
জাপটে ধরতে আমার পুরুষোত্তম কেন্দ্রভূমি।

রাত-বিরেতে সাড়াশি অভিযানে তোমাকে খুঁজে পেতে
গুপ্তচরের মতো অধীর প্রতীক্ষায় নিমজ্জিত থেকেছি।
কখনো নিঃসীম ঘূর্ণি আঁধারে কামনার জলে ভিজে
ভাসতে গেছি তোমার ত্রিবেণী নদীতে।

পাহাড় খচিত উদ্ভট বিশ্বায়নের অভিসন্ধি পেরিয়ে
পায়ের তালুতে ধূসর পৃথিবীর সবুজাভ মাড়িয়ে
দরজা খুলেছি তোমার অনুপ্রবেশ পেতে।
কখনো মন থেকে মনের নেটওয়ার্ক জোড়াতে
বিনি সুতোর জাল বুনে তোমার পদচিহ্ন এঁকে
বিছিয়ে দিয়েছি আমার অবারিত আকাশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102