বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

ভোলা সরকারি কলেজ ছাত্র শিবিরের আয়োজনে শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

মোঃ নাঈমুর রহমান, ভোলা প্রতিনিধি:

“এসো নবীন দলে দলে, শিবিরের ছায়াতলে,, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে এ নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোর-আন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে অনুষ্ঠানের অতিথিগণ সকল নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করেন। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর শাখার সভাপতি আহম্মেদ হাসনাইন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সাবেক শহর শাখার সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন ও শেরে-বাংলা মেডিকেল কলেজের দায়িত্বশীল মো. মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল আমিন। এসময় ছাত্রশিবিরের ভোলা শহর শাখার অফিস সম্পাদক হাসনাইন আহম্মেদ, ছাত্রশিবিরের ভোলা কলেজ শাখার সেক্রেটারী ওমর মুছান্নাসহ শহর ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102