বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

মো: শুকুর আলী,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর
উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন ১ নং ওয়ার্ড বজ্রপাতে দ্বীন ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

২১ সেপ্টেম্বর শনিবার দুপুর ১.২০ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামের চরপাড়া এ ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি দ্বীন ইসলাম চরপাড়া গ্রামের মৃত সোলতৌ মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, দ্বীন ইসলাম ঐ বাড়ির আঙ্গিনার পাশে একটা খোলা আকাশের জায়গার প্রতিত জমিতে কৃষক দ্বীন ইসলাম ধৈনচা,মরিচ,লাকড়ি শুকাতে দেন সকাল বেলা। হঠাৎ করে ১২.৪০ মিনিতে বৃষ্টি পড়তে দেখে তারাহুরো করে আনতে গিয়ে তিনি শুকাতে দেয়া ধৈনচা ও মরিচ ঘোচানোর প্রায় শেষের দিকে গেলে বজ্রপাতে মারা যান তিনি।

সিরাজপুর গ্রামের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও দেলোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কর্মী’কে জানান, বাড়ির কাছেই বজ্রপাতের শিকার হন দ্বীন ইসলাম। দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102