শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

পাবনার ফরিদপুরে ঝড়ে গাছ চাপা পড়ে নিহত- ১, আহত- ৪

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

পাবনা প্রতিনিধিঃ

পাবনার ফরিদপুরে ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ আলতাফ হোসেন ও স্থানীরা জানান শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হঠাৎ করে
কালবৈশাখী ঝড় ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।

এসময় চাটমোহর-বাঘাবাড়ি মহাসড়কের কাশেমপুর বটতলার কাছে শিববাড়ি নামক স্থানে ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে অটোভ্যান গাড়ির উপরে আছড়ে পড়ে।

এসময় ঘটনাস্থলেই সাজেদুল করিম সাজি (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এতে আহত হয় অটোভ্যানে থাকা আরো ৪ জন।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত সাজিদুল করিম সাজি খাগরবাড়িয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। সাজিদুল তার এক আত্মীয়ের জানাযা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন, পথিমধ্যে গাছ চাপা পড়ে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102