শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শ্রীবরদী থানার উদ্যোগে ওসি কাইয়ুম খান সিদ্দিকী কে বিদায়ী সংবর্ধনা প্রদান 

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

শাহীদুল ইসলাম কালু, স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী  থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
গতকাল শনিবার রাতে শ্রীবরদী থানার উদ্যোগে থানা কনফারেন্স রুম সীমান্তে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো দিদারুল ইসলাম। 
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী।
সেকেন্ড অফিসার আব্দুল আজিজের সঞ্চালনায়
এতে বিদায়ী ওসির বর্ণাঢ্য  কর্মজীবনের নানা স্মৃতিময় দিক তুলে বক্তব্য রাখেন উপ পুলিশ পরিদর্শক রিপন রায়, এএসআই শফিকুর রহমান, কনস্টেবল মোশারফ হোসেন প্রমুখ। 
পরে বিদায়ী ওসিকে সম্মাননা ক্রেস্ট, ফুলের তোড়ন ও উপহার প্রদান করা হয়। 
ঢাকা মহানগর পুলিশে সদ্য বদলীকৃত শ্রীবরদী থানার এসআই মেহেদী হাসান, এসআই হাবিবুর রহমান ও এএসআই মিলন মিয়াকে  সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান  করা হয় থানার পক্ষ থেকে। 
এসময় থানার অফিসার, ফোর্স ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য গত ১৮ ই সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের এক আদেশে ওসি কাইয়ুম খান সিদ্দিকীকে 
সিআইডিতে বদলীর আদেশ করা হয়। 
ওসি হিসেবে শ্রীবরদী থানায় তার প্রথম কর্মস্থল 
এর আগে তিনি শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি হিসেবে  দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102