শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কটিয়াদীতে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে আফজাল হোসেন (২২), নামে এক যুবক সাপের কামড়ে মৃত্যু বরন করেছে। ২৩শে সেপ্টেম্বর সোমবার সকালে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিন চরপুখিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আফজাল হোসেন (২২)কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুখিয়া গ্রামের মোঃ মিলন মিয়ার বড় ছেলে। ঘটনার সময় মোঃ আফজাল মিয়া স্থানীয় কাজির বাজারের টিউবয়েল থেকে পানি পান করার সময় তার অজান্তে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে টের না পেলেও আস্তে আস্তে আফজালের শরীরে সাপের কামড়ের বিষক্রিয়া বাড়তে থাকলে, প্রথমে স্থানীয়ভাবে সাপের কবিরাজের মাধ্যমে জাঁরফুঁকের চিকিৎসা শুরু করলে এতে উন্নতি না হওয়ায়,দ্রুত ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় আজ বিকেলে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত আফজাল হোসেনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102