শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা:- গোধূলি লগনে

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

কলমে:- নেহাৎ তানভীর

গোধূলি লগনে হলদে হিজল
পরশে জুড়ায় প্রাণ,
পরতে পরতে চোখের পলকে
আকাশে রঙের বান।

এই লাল নীলে আকাশ ভরেছে
কোথাও ধূসর ধায়,
কমলা হলুদে জোটন বেঁধেছে
মিষ্টি মধুর বায়।

পশ্চিমাকাশে রঙেরই মেলা
ছায়া তার নদী জলে,
গগনে এমন সূর্যলোকের
ছন্দপতন চলে।

গোধূলির রং তুলি জুড়ে আঁকা
হল কত ছায়া ছবি,
কলমের কালিতে ভরবে খাতা
কবিতা লিখবে কবি।

গোধূলি মায়ায় মনটা মজেছে
গোধূলি বড্ড ডাকে,
মন ক্যানভাসে গোধূলির ছবি
গোধূলির রঙে আঁকে।

গোধুলি লগনে সূর্যের মনে
অভিমান জড় হয়,
সেই অভিমানে আনমনে চলে
তেজস্বিনীর ক্ষয়।

ক্ষনেকে গোধূলি বিলিয়ে নিজেকে
মিলায় সন্ধ্যা রাতি,
গোধূলির শোক ভোলা জোনাকিরা
জ্বালে আলোর বাতি।

গোধূলি তুমি যে ক্ষণিক হেসেই
চলে যাও বারে বার,
গোধূলিরা যায় রাঙিয়ে বেড়ায়
ফের ফিরে আসে আবার।

এমন লগনে একাকী গগনে
খুঁজি যে সন্ধ্যা জ্যোতি,
সন্ধ্যা হলেই জাগবে তাহার
ঘরে যে ফেরার মতি।
———————
রচনা কাল:-
৪ সেপ্টেম্বর, ২০২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102