শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

চুনতিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে বনবিভাগের উচ্ছেদ অভিযান পরিচালিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, বিশেষ প্রতিনিধি:

২৩ সেপ্টম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চুনতি রেঞ্জের সাতগড় বিটের অধিক্ষেত্রাধীন চুনতি মৌজার ৩ নং সিটে আর.এস. ষ ২৫১, বিএস ৭৫৬২ নং দাগ ও চুনতি মৌজার ৪ নং সিটে আরএস ঝ৭০, বিএস ৭৭৬৫ নং দাগে অবৈধভাবে দখল করে নির্মান করা ১৭টি মাছের প্রজেক্ট ও ১২ টি পান বড়জে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন-এর সার্বিক নির্দেশনায় সহকারী বন সংরক্ষক মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও চুনতি রেঞ্জ কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের সার্বিক সহায়তায় সাতগড় বিট অফিসার মো: রফিকুল ইসলাম সহ প্রায় ৫০ একর বনভূমি উদ্ধার করতে সক্ষম হয়। এ অভিযানে উপস্থিত থেকে সহায়তা করেছেন, মো: মামুন মিয়া, রেঞ্জ অফিসার, পদুয়া ও মাদার্সা, মো: হাবিবুল হক, রেঞ্জ অফিসার, বারবাকিয়া ও ওমর ফারুক স্বাধীন, বিট অফিসার হারবাং বিট। এছাড়াও শহর রেঞ্জ ও পটিয়া রেঞ্জসহ সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102