শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

নিয়ামতপুরে দুঃস্হ নারী কর্মীদের মাঝে চেক ও সনদ বিতরণ 

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩” শীর্ষক প্রকল্পের আওতায় দুঃস্হ নারী কর্মীদের মাঝে সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে চেক ও সনদপত্র হস্তান্তর করা হয়। 

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩” ২০২০ এ শুরু হয়ে ২০২৪ সালের জুলাইয়ে শেষ হয়। এর আওতায় উপজেলার ৮ ইউনিয়নের ১০ জন করে ৮০ জন নারী কর্মীর কাজের সুযোগ তৈরি হয়। নারী কর্মীদের সঞ্চিত অর্থের পরিমাণ ৯১ লক্ষ ৮২ হাজার ৩ শ ৭৩ টাকা।

সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা (এলজিইডি) প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাহাদাৎ হোসেন, কামরুজ্জামান, কমিউনিটি ওর্গানাইজার রায়হান কবির রিপন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102