শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

স্বপ্ন সারথি — কলমে: রকিবুল ইসলাম

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

আজ আমার আকাশ ঘন কাল মেঘে ছেয়ে গেছে।বিষয়টি নিঃসঙ্গ এই আমি আমাকে আরো বেশি পুড়িয়ে খাক করে দিচ্ছে অবিরত,অনবরত,প্রতিনিয়ত।
বর্ষার উপলক্ষে কখনো এই যন্ত্রণার উপশম হয় বটে,যেটা অবশ্য আমার ললাটে লেখা নেই।
আর তাইতো অধিক কষ্টে নিঃসঙ্গ একাকী আমি হয়ে গেছি নিরব,নিথর,মৌন এক পাথরের প্রতিমূর্তি।
কেউ জানে না,জানতেও পারবে না কভু,
কোন কারণে আমার জীবনে এহেন কাণ্ড ঘটে চলেছে।কারণ,কেউ তো শুধাইনি কভু,কেউ তো কথা দেয়নি,যে আমারে ঐ সুখের পরশ দিবে, আসবে একটু সু-শীতল ছায়া,শান্তিময় হাওয়া,স্বস্তির বৃষ্টি হয়ে।
তাইতো, হতাশা আর আত্মগ্লাণিকে সাথী করেই বয়ে চলেছি নিদারুণ আর নির্মমতায় ভরা পরাজিত জীবনের কেতন।
আলোর মশাল জ্বালিয়ে কেউ হয়ত আসবে না আলোকবর্তিকা হাতে এই নি:সীম আঁধার দূরীভূত করতে।
আমার শত অপারগতা ও অক্ষমতা সত্ত্বেও আমি তোমার প্রতি সতত সচেষ্ট থাকব।
যদি, তোমার আশার পাখিরা উড়তে ভুলে যায়,
কভু কস্মিণকালে,দিবা-নিশির সন্ধি অথবা বিচ্ছেদের ক্ষণে,মেঘমালাদের একাত্ম হয়ে তোমার গগণের গাঢ় নীল রং কালো তে পরিণত করার প্রাক্কালে,প্রখর রোদ্দুরের অসহনীয় খরতাপ,প্রবল বেগে বয়ে আসা ঝড়,প্রকাণ্ড ভূমিকম্প অথবা ধ্বংসলীলার প্রতীক কোন জলোচ্ছ্বাস এসে যখন তোমার জীবনকে চরম অসহায় ও দুর্বিসহ করে তুলবে নিরুপায় কিংকর্তব্যবিমূঢ় তুমি মোরে স্মরীয়:
সচেষ্ট থাকব তোমার “স্বপ্ন সারথি” হতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102