শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: বন্যা সর্বনাশী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

কলমে: প্রনব চক্রবর্তী

ভোলা, ফেনি আর সুনামগঞ্জ জেলায়
বন্যা দেখা দিলো,
ধনী গরিব সবার মুখের
হাসি উড়ে গেলো।

রাস্তাঘাট আর বসতভিটার
পানির নিচে ঠাঁই,
দুর্বিপাকে লাখো মানুষ
যাওয়ার জায়গা নাই।

কত শত প্রানী প্রান হারালো হিসাব কি আর আছে…

খাবার কিছু নেই ঘরেতে
দুর্বিসহ দিন যায়
অবুঝ শিশু ক্ষুধার জ্বালা ঝরছে নয়ন জলে,
মা জননী কি করবে দিশা নাহি মেলে।

উজান থেকে নামছে স্রোত
বাড়ছে জলে চাপ,
বাঁধ ভেঙ্গে জল ঢুকে
ওরে বাপ রে বাপ।

মাঠের পর মাঠ ডুবে যায়
ঘরে ঢুকে জল,
কৃষক তাই অসহায় মত
ঝরাছে চোখের জল।

সোনার ধানে ভরবে গোলা
ছিলো মুখে হাসি,
মুখের খাবার কেড়ে নিলো
বন্যা সর্বনাশী।

আমাদের দোষে আমরা মরছি বুঝতে নাহি পারি,
নদ-নদীকে ভরাট করে করছি আমরা গ্রাস।

তাই তো আমাদের সময় থাকতে কাজে দিতে হবে মন,
নদ-নদীকে রক্ষা করা হোক না আমাদের পন।।

বি:দ্র: কবিতাটিতে যদি ভূল ত্রুটি থাকলে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102