শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: বাঁচার আগে মরণ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

কলমে: ইয়াকুব আলী তুহিন

ভাত দিলি, তবে কেনো মারলি?

এমন কোথাও কি হয়?

মানুষ হয়ে হিংস্র হলি,

মনুষ্যত্ব কি রয়?

তোমার শিক্ষা, নীতি কোথায়?

কোথায় তোমার বোধ?

দয়ার বদলে নির্মমতা,

ভাঙলে সব প্রতিরোধ।

পথে বসে কেঁদে কয়,

আমি কি তোর শত্রু ভাই?

মরণ দিলি, বাঁচার আগে,

কিছুটা কি দয়া নাই?

পাপের বোঝা বাড়ছে তবু,

সবাই এক রবেরি সৃষ্টি,

ক্ষমা নাই, ফাঁসি চাই,

এই পৃথিবী হবে বিশুদ্ধ।

দয়াহীনতার এই অন্ধকারে,

খুঁজছি একটু আলো,

মানুষ হয়ে উঠুক মানুষ,

লাগবে ভীষণ ভালো।

অবসান হোক নির্মমতার,

আসুক প্রেমের সূর্য,

এ বিশ্বে সবরকম প্রাণী,

গড়ুক শান্তির দুর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102